সুন্দরগঞ্জে স্থগিত ২ ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ সম্পন্ন
গাইবান্ধার সুন্দরগঞ্জে কঞ্চিবাড়ি ও শ্রীপুর ইউনিয়নের স্থগিতকৃত দু’টি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। গণনা শেষে রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।বেসরকারি ফলাফল অনুযায়ী দুই কেন্দ্রেই ‘আনারস’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরমধ্যে কঞ্চিবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার আলম সরকার (আনারস) ৪ হাজার ৫শ’ ২১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আশরাফুল আলম চাকলাদার লিটন (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ৪’শ ২৯ ভোট। অপরদিকে শ্রীপুর ইউনিয়নে ৭ হাজার ৬শ’ ৪৫ ভোট পেয়ে বেসরকারী াবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এটিএম আজহারুল ইসলাম (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৬৭ ভোট।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় ঐ ২ কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্র দু’টির ফলাফল স্থগিত করা হয়েছে। কেন্দ্র দু’টির মধ্যে শ্রীপুর ইউনিয়নের উক্ত ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৪ জন, সংরক্ষিত ৩নং ওয়ার্ডের সদস্য পদে ১০ জন ও চেয়ারম্যান পদে ৯ জন, কঞ্চিবাড়ি ইউনিয়নের উক্ত ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৬ জন, সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য পদে ৭ জন ও চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।নির্বাচন অফিস সূত্র জানায়, শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৪ জন, সংরক্ষিত ৩নং ওয়ার্ডের সদস্য পদে ১০ জন ও চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে কঞ্চিবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৬ জন, সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য পদে ৭ জন ও চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শ্রীপুর ইউনিয়নের ওই ভোট কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৩শ’ ৬৯ জন এবং কঞ্চিবাড়ি ইউনিয়নের ওই ভোট কেন্দ্রে ৩ হাজার ৩শ’ ৭৮ জন।উল্লেখ্য, গত ২৮ নভেম্বর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় ওই দুই কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্র দু’টির ফলাফল স্থগিত করা হয়। গত ১৯ ডিসেম্বর এ দুই কেন্দ্রের স্থগিতকৃত ভোটগ্রহণের দিনক্ষণ নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। ঘোষিত পত্রাদেশ মোতাবেক (৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার) কেন্দ্র ২টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে পুন:ভোটগ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।
শাফিন / শাফিন
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied