ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আজ সন্ধ্যা ৬ টা থেকে খুলনায় কঠোর বিধি নিষেধ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ১১:৩৫

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষ বরণে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান এবং নগরীতে পটকা-আতশবাজী ফুটানো নিষিদ্ধ ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপি অধ্যাদেশ-১৯৮৫ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত কঠোর শাস্তির হুশিয়ারি উচ্চারণ করেছেন কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

তিনি জানান, থার্টি ফার্স্ট নাইট ও খ্রীষ্টিয় নববর্ষ-২০২২ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করনে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-১৯৮৫ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে উদ্ভুত পরিস্থিতি নিরসনে আগামী ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে আগামী ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কোন প্রকার গান, বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি/পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি খুলনা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরো জানিয়েছেন,এখন পর্যন্ত খুলনা মহানগরীতে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষবরণে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়নি। 

শাফিন / শাফিন

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার