ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

লামার আজিজনগরে মাদকের ছোবলে যুবসমাজ ধ্বংস


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ২:১৮

পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ। কাকডাকা ভোর থেকে শুরু হয় মাদক পাচার ও বিক্রি। সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে নানারকম মানুষ মাদকদ্রব্য সেবন করে মাতলামি করছে প্রতিনিয়ত। রাত গভীর হলে মাদক পাচারকারীদের আনাগোনা শুরু হয়। সম্প্রতি মাদক সেবন করে চাম্বি মফিজ বাজার রাস্তায় দিন-দুপুরে দেশীয় অস্ত্র দিয়ে একে অন্যকে পিটিয়ে রক্তাক্ত করেছে।

দীর্ঘ বছর থেকে আজিজনগরে মাদকবিরোধী কোনো অভিযান পরিচালনা না করায় অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে মাদক পাচারকারী সিন্ডিকেট। সন্ধ্যার পর থেকে ভোর ৪টা পর্যন্ত পিকআপ, সিএনজি, মোটরসাইকেল ও শরীরে করে ইয়াবা ও চোলাই মদ পাচার করলেও স্থানীয় প্রশাসন নীরব। মাদকের বিরুদ্ধে প্রশাসনের নীরবতা সাধারণ মানুষের কাছে নানা প্রশ্ন জন্ম দিচ্ছি।

সম্প্রতি মাদকাসক্ত দেলোয়ারের হামলার শিকার মাংস ব্যবসায়ী বাবুল জানান, আমি গরুকে ঘাস খাওয়ানোর সময় হঠাৎ মাদকাসক্ত দেলোয়ার আমাকে গাছ দিয়ে একাধিকবার আঘাত করলে আমার হাতের আঙ্গুল ফেটে গিয়ে রক্ত বের হয়। সে চোলাই মদ খেয়ে আঘাত করেছে বলে জানান প্রতিবেদককে।

মাদকাসক্তদের মাতলামিতে অতিষ্ঠ হয়ে পড়ছেন আজিজনগরের ব্যবসায়ীরা। চাম্বি মফিজ বাজারের ব্যবসায়ী সোহাগ বলেন, মাদকাসক্তদের কারণে বাজারে ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা মাদক সেবন করে দোকানের সামনে এসে নানা রকম বকাবকি ও অঙ্গভঙ্গি করছে, যা একজন ভদ্র নারী, পুরুষ শুনলে বা দেখলে লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়।

উত্তর হারবাং ৮নং ওয়ার্ডের কলাতলী এলাকার আলী আকবরের ছেলে মো. ইদ্রিস চোলাই মদ সেবন করে চাম্বি মফিজ বাজারের বটতলায় অনেকক্ষণ মাতলামি করে রাস্তায় পড়ে থাকে। নামমাত্র স্থানীয় প্রশাসন ইয়াবা ও চোলাই মদ পাচারকারীকে আটক করলেও গডফাদারা রয়েছে নিরাপদে। 

আজিজনগর ক্যাম্পের ইনচার্জ শামীম শেখ জানান, মাদক সেবন ও পাচার রোধে আমরা মার্মাপাড়ার কারবারি ও মেম্বার উথোয়াইং সাথে আলোচনা করেছি। যারা বহিরাগত মাদক সেবন করতে আসে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা অনেকজনকে মাদক পাচারকাজে জড়িত থাকার কারণে আটক করে মামলা দিয়েছি, যাদের অনেকে বর্তমানে কারাগারে রয়েছে।

শাফিন / জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা