ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১৫ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ১:২১

আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫ এর নিকট নোম্যান্সল্যান্ডের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে চার শিশু, পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশীকে ফেরৎ পাঠিয়েছে বিএসএফ।

শুক্রবার (০২) জুলাই ৬ বিজিবি এবং ১৬১ বি এস এফ এর কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীকে ফেরৎ দেওয়া হয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

হস্তান্তরকৃত নাগরিকদের মধ্যে রয়েছে-

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ি গ্রামের নরেন্দ্র বর্মনের ছেলে বিধান বর্ধমান।

যশোর নওপাড়ার আহমেদ আলী মন্ডল এর মেয়ে ফাতেমা, ফুলতলার মিনাজ উদ্দিনের ছেলে আনসার খান, আনসার খানের ছেলে রাজু আহমেদ।

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মোড়েলগঞ্জের আব্দুর রহমানের ছেলে নাসির উদ্দিন, নাসিরুদ্দিনের ছেলে মঞ্জু, মেয়ে ইয়াসিন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মোড়েলগঞ্জের আব্দুল কালামের ছেলে রফিকুল।

খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা গ্রামের কুমারের ছেলে বুলবুল পাটোয়ারী, বুলবুল পাটোয়ারির ছেলে আদনান, খুলনা ফুলতলার জাফর শেখের মেয়ে রাজিয়া, ইসলামের মেয়ে আফরিনা, আবুল কালামের ছেলে রাকিবুল ও ডুমুরিয়া উপজেলার নূর মোহাম্মদ খানের ছেলে রাজু খান, কুরবান খানের মেয়ে কহিনুর, রাজু খানের ছেলে ইসরাফিল, মেয়ে মারিয়া, ছেলে ওমর।

হস্তান্তরকৃত ব্যক্তিরা ভারতে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে এসব বাংলাদেশী দীর্ঘদিন যাবৎ বসবাস করছিলেন। এসব বাংলাদেশীকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে মেহেরপুর জেলার মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। ৬ বিজিবির চুয়াডাঙ্গা সেক্টর কমান্ডার থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক