নতুন বছরে তরুণদের ভাবনা
মানুষ আশায় বাঁচে। সব সময় চায় তার বর্তমান পরিস্থিতি থেকে নিজেকে উত্তরণের জন্য। কখনো সেটা হয়ে উঠে, আবার কখনো হয়ে উঠে না। এই চাওয়া-পাওয়ার গোল বৃত্তের মধ্যেই শেষ হতে চলেছে ২০২১। সামনে আসবে ২০২২। ২০২২-কে ঘিরেও রয়েছে মানুষের নানারকমের প্রত্যাশা। তরুণরা এ দেশের প্রাণ। নতুন বছরকে ঘিরে অন্যান্য সাধারণ মানুষের মতো তাদেরও রয়েছে নানারকম প্রত্যাশা। তাদের সে প্রত্যাশার কথা তুলে ধরেছেন ইকবাল হাসান
নতুন বছরে মানুষের জন্য মানুষ নিবেদিত হোক
রাসেল নূর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়:
নতুন বছরের প্রত্যাশা নিয়ে বলতে গেলে শুরুতেই পুরাতন বছরের প্রাপ্ত-অপ্রাপ্তি, আশা-নিরাশা ও আনন্দ-বেদনার কথা মনে পড়ে। সবকিছুর সংমিশ্রণে বলতে পারি প্রতিটি বছরই আমাদের জীবনের একটা অপরিহার্য অধ্যায়। নতুন ভোরের সূর্যোদয়ের বর্ষ পরিক্রমায় সবার দিনটি হয়ে উঠুক মঙ্গলময়। পুরাতনের প্রাপ্তি-অপ্রাপ্তিকে ছাপিয়ে নতুন বছরের প্রতিটি কর্মযজ্ঞ হোক নিজের ইচ্ছে মতো। নিজের মাঝে জাগ্রত হোক মানবতাবোধ ও অন্যের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেয়ার প্রবণতা। পৃথিবীটা হয়ে উঠুক সাম্য ও মানবতার। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ আরও বৃদ্ধি পাক, মানুষের জন্য মানুষ নিবেদিত হোক।
পৃথিবী কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক
সাদিয়া সুলতানা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়:
ভয় আর উৎকন্ঠায় ছেয়ে যাওয়া অভিশপ্ত একটি বছর ২০২১ বিদায়বেলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে।
অনন্তের সন্ধান নিয়েই দুয়ারে এসে দাঁড়িয়েছে আরও একটি নতুন বছর। কোভিডের করাল গ্রাসে হারিয়েছি বহু প্রিয়জনকে, হারিয়েছি শিক্ষাজীবনের অনেক সুন্দর সময়, বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা জাতি। এই মহাবিপর্যয়ের মাঝেও স্থবির পৃথিবী আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ধীর পায়ে।
অসুস্থ পৃথিবী আবার মুখরিত হতে শুরু করেছে জনজীবনের উচ্ছ্বলতায়। ধীরে ধীরে প্রাণ ফিরে আসুক শিক্ষাঙ্গনে। ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার মুক্ত একটি দেশ গড়তে নতুন প্রজন্মের মাঝে আরো বেশি সচেতনতা সৃষ্টি হোক। পৃথিবী কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্য দিয়ে অশুভকে দূরে সরিয়ে সকলের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে উঠুক নতুন বছর।
নতুন বছরে বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা
তোফাজ্জল হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়:
‘বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতায় এই বানী দুটি প্রতিটি মানুষের কাছেই এক অনুপ্রেরণার উৎস। উন্নয়নশীল বাংলাদেশে নারীরা আজ কোন অংশেই পিছিয়ে নেই। ঘরে কিংবা বাইরে প্রত্যেক কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দু:খজনক হলেও সত্য, এই নারীরাই দারিদ্র্য, অশিক্ষা, নানা কারণে অবহেলা, অত্যাচার ও নানা সহিংসতায় শিকার হচ্ছে। প্রশ্নের পিঠে প্রশ্ন জন্ম হতে পারে অনেক, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ আবশ্যক। সর্বোপরি পুরনো বছরের সকল প্রাপ্তি-অপ্রাপ্তিকে পেছনে ফেলে নতুন বছরের কাছে প্রত্যাশা অপরিসীম। নবীন বছরে যেন নারীর প্রতি সহিংসতা হ্রাস ও নিরাপত্তা নিশ্চিত হয়।
ভয়াবহ দিনগুলো আর না আসুক
চৈতী চাকমা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়:
নতুন বছর নিয়ে আসুক নতুন আশার আলো। অন্ধকারের জাল কাটিয়ে নতুন ভোরের আগমন ঘটুক। কোভিড ১৯ এর ভয়াবহ যে দিনগুলো আমরা পার করে এসেছি সেসব দিন আমাদের জীবনে আর না আসুক, এবং এজন্য আমাদের প্রত্যেকের সচেতনতা বৃদ্ধি করতে হবে। ব্যক্তি জীবনের সকল প্রতিকূলতা পার করে সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য সফলের জন্য এগিয়ে যেতে চাই নতুন উদ্যমে। প্রাণ চাঞ্চল্যে ভরে উঠুক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ। স্বাভাবিক হোক আমাদের দৈনন্দিন জীবন। বাংলাদেশ এগিয়ে যাক আপন গতিতে।
ইকবাল হাসান
শিক্ষার্থী,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
শাফিন / এমএসএম
মন খারাপের দিনগুলোয় ত্বকের যত্ন যেভাবে নেবেন
শালবন বিহার: বাংলার বৌদ্ধ ঐতিহ্যের জীবন্ত প্রতীক
গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় WUB-এর অগ্রণী ভূমিকা
ইরানের পরমাণু অস্ত্র ও মধ্যপ্রাচ্যে মার্কিন দাপটের পতন
১৪০ বছরের রেকর্ড ভাঙার পথে "সুপার এল নিনো": ২০২৬ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর
কিয়ারা আদভানির ত্বক কেন এত উজ্জ্বল? কারণ জেনে নিন
গ্রীষ্মের ছাতা বাছাই করার আগে জেনে নিন
এই কুলফি মালাই...
কৃষকের ভাগ্য বদলাতে ২০ হাজার কিলোমিটার খাল খননে নামলেন তারেক রহমান
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর
স্মার্টফোনের নেশায় শৈশব বিপন্ন: ‘ডিজিটাল মাদকে’ বুঁদ শিশু থেকে অভিভাবক
র্যাগিং নয়, সম্মানই হোক ক্যাম্পাসের সংস্কৃতি