ইংরেজি বর্ষবরণ : সন্ধ্যা থেকে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক
ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাই শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাতায়াতের জন্য ব্যবহার করতে হবে নির্ধারিত রাস্তা। ইংরেজি নববর্ষ-২০২২ উদযাপন নির্বিঘ্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
যেসব সড়ক বন্ধ থাকবে : ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহন নিয়ে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। একই সময়ে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা (ফিনিক্স রোড ক্রসিং), বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা (ইউনাইটেড হাসপাতাল ক্রসিং) এবং নতুন বাজার ক্রসিং এলাকা ব্যবহার করা যাবে না। তবে এসব এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে ক্রসিংগুলো ব্যবহার করা যাবে।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে ঢাবি শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা/কর্মচারী ব্যতিত অন্য যেকোনো ব্যক্তি/যানবাহন কেবল পুরনো হাইকোর্ট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ ফটক এবং পলাশী মোড় ব্যবহার করতে পারবে। ঢাবি এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্য সব ক্রসিং বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বকশী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল/শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনকভাবে গাড়ি চালালে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক ব্যবহার সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনের জন্য ফোন নম্বর : ডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৬০, এডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৬১, এসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৭২, এসি ট্রাফিক (মহাখালী) ০১৩২০০৪৪৩৭৫, এসি ট্রাফিক (বাড্ডা) ০১৩২০০৪৪৩৭৮, ডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০০৪২২৬০, এডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০০৪২২৬১, ডিসি (গুলশান) ০১৩২০০৪১৪২০ এবং ডিসি (রমনা) ০১৩২০০৩৯৪৪০।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ