ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন এম এ রাজ্জাক খান রাজ


আলী আবির photo আলী আবির
প্রকাশিত: ৩১-১২-২০২১ রাত ৮:৩৬
মহামারি করোনাভাইরাসের সময় সাধারণ মানুষের কল্যাণে রিজিওনাল ক্যাম্পেইন ক্যাটাগরিতে ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’পেলেন  মিনিস্টার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
 
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং মালদ্বীপের যুবমন্ত্রী দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে
মিনিস্টার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ এর হাতে এ পুরস্কার তুলে দেন।
 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় “ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০”-এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে “শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০” শীর্ষক এ পুরস্কার দেওয়া হয়। 
 
এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন থেকে তরুণদের উদ্দেশে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী যুব সমাজকে একত্রিত করার অন্যতম বৃহৎ এই প্লাটফর্মের বছরব্যাপী অনুষ্ঠানের জমকালো সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “তরুণরাই আমাদের সাম্প্রতিক উন্নয়নের সম্মুখ সারির লড়াকু শক্তি। এটি আমাদের আশাবাদী ও আত্মবিশ্বাসী করে যে, এই তরুণরাই একটি উন্নত ভবিষ্যৎ নিয়ে আসবে।”
 
প্রসঙ্গত, করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বের যুবারা আর্তমানবতার সেবায় যে অবদান রেখেছেন, তার স্বীকৃতি দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তরুণদের ১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একক ও দলীয়ভাবে মোট ১০০ জনকে পুরস্কার ও সম্মাননার এ আয়োজন করা হয়।
 
পুরস্কার বিতরণীতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপিসহ উপস্থিত ছিলেন রুশ ফেডারেশনের তাতারস্তান প্রজাতন্ত্রের যুব বিষয়ক মন্ত্রী তিমুর সুলেইমানোভ, আইসিওয়াইএফ সভাপতি তাহা আয়হান এবং যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন

শাফিন / শাফিন

পঙ্গু হাসপাতালে সহকারী পরিচালকের কক্ষে ঢুকে অস্ত্রের মুখে হুমকি ও গ্রেপ্তার একজন

জাহাঙ্গীরনগরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে তৃণমূলের আস্থার প্রতীক এস. এম. মিজানুর রহমান রাজ

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে দেশের আবহাওয়া

বিএনএস সেন্টার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

অবৈধ দুইতলা ভবন গুঁড়িয়ে দেওয়া, পুকুরের ভরাট অংশ অপসারণ

হামে শিশু হত্যার দায়ে ইউনূসের বিচারের দাবিতে পেশাজীবিদের মানববন্ধন

আরজেএফ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গণশুনানিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হনঃ ডিসি ফরিদা

ডিএমপির নতুন কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ

জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ বিষয়ে প্রেস কনফারেন্স

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: অবৈধ দুইতলা ভবন গুঁড়িয়ে দেওয়া, পুকুরের ভরাট অংশ অপসারণ

‎কাগজে ‘পরিত্যক্ত’, বাস্তবে রমরমা বাণিজ্য: ডিএনসিসি’র ঝুঁকিপূর্ণ মার্কেটে অবৈধ কমিটির রাজত্ব ও নির্বাচন