কয়রায় হতদরিদ্র, মুন্ডা, ও বাঘবিদবাদের কম্বল বিতরন
কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই।কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।বরাবরের মতো এবারও উপকূলের এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইউ(YFSA) ।এরই অংশ হিসেবে শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী, কয়রা সদর, উত্তর বেদকাশী ও বাগালী ইউনিয়ন ২৫০ জন হতদরিদ্র, মুন্ডা, ও বাঘবিদবাদের মাঝে কম্বল বিতরণ করা হয় ।কম্বল বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর বেদকাশী চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা,ইউপি সদস্য গণেশ চন্দ্র মন্ডল, অশোক মন্ডল, আইসিডি'র প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান, জলবায়ু পরিষদের সমন্বয়ক নিরাপদ মুন্ডা।প্রধান অতিথি নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের এ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তবানদেরকে এ ধরনের সমাজসেবা মূলক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।তিনি আরও বলেন, দেশের দক্ষিণ উপকূলের মানুষ অনেক অবহেলিত। বিশ্ববিদ্যালয়ের (YFSA) সংগঠন ও আইসিডি ও স্থানীয় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বৈষম্যহীনভাবে আত্মমানবতার সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং এরকম কার্যক্রম অব্যাহত রেখেছেন ।তিনি সমাজের সবাইকে এ ধরনের মানবিক কাজে সক্রিয় সহযোগিতা করার আহবান জানান।
শাফিন / শাফিন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’