ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর চিনিকলে আখ মাড়াই উদ্বোধন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৩১-১২-২০২১ রাত ৮:৪৭

 ফরিদপুরের  মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের একমাত্র ভারী শিল্প ফরিদপুর চিনিকলের ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুম শুক্রবার বিকেলে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় মিলের কেন কেরিয়ার প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মাদ খবির উদ্দিন মোল্যার সভাপতিত্বে মেহেদী হাসান ও  মোঃ মাহিন মিয়ার সঞ্চালনায়  মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম ক্রিক,বিএসএফআইসির চিফ অব পাসোর্নেল মোঃ রফিকুল ইসলাম, গাজনা ইউুনয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া,মোঃ নজরুল ইসলাম,প্রবিন আখচাষী মোঃ মোতালেব হোসেন ফকির, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যান সংস্থার সভাপতি মোঃ সফিকুল ইসলাম খান প্রমুখ।

 মিলাদ ও দোয়া শেষে ডোঙ্গায় আখ নিক্ষেপনের মাধ্যমে চলতি মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন  করেন প্রবীন আখচাষী হাজী  মোঃ মোতালেব হোসেন ফকির ও চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো.নজররুল ইসলাম।

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোববার বর্তমান পীর হযরত মাওলানা ওবায়েদ বীন নাসের।

চিনিকল সূত্রে জানা যায়, চলতি আখ মাড়াই মৌসুমে ৪০ দিনে ২ হাজার ৭শত ৪৪ একর জমির ৪১হাজার মেট্রিক টন আখ মাড়াই লক্ষ্য নিয়ে এবং রিকভারী ধরা হয়েছে ৭.২৫ ভাগ

শাফিন / শাফিন

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত