ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

করোনায় সাড়ে ৫ হাজার মৃত্যু, শনাক্ত সোয়া ১৬ লাখ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১১:২৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে আরও সোয়া ১৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা গতকালের চেয়ে দুই লাখের মতো কম। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। এই সংখ্যাটাও আগের দিনের তুলনায় কম।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৬২১ জন। আগের দিনে এই সংখ্যাটা ছিল ৬ হাজার ৪৮৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় আটশর মতো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৫২ হাজার ৬৬৬ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ২৯ হাজার ১৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে দুই লাখেরও মতো। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৮৪ লাখ ৫৮ হাজার ৫৭১ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে নতুন করে ৯১২ জনের মৃত্যু হয়েছে করোনা। এছাড় বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৬৭৭ জন এবং মারা গেছেন ৭১৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার ৫৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৪৬ হাজার ৯০৫ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৬৩৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৯৯ হাজার ৯৮২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮ হাজার ৮৬০ জনের।

পোল্যান্ডে নতুন করে মারা গেছেন ৬৩৮ জন। আর সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৬১৩ জন।

জার্মানিতে নতুন করে মারা গেছেন ২৪৪ জন। আর নতুন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪৬৬ জন।

ইউক্রেনে নতুন করে মৃত্যু হয়েছে ২০৯ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২৯ জনের।

এছাড়া গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ২০৩ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ জন। ফ্রান্সে নতুন করে মারা গেছেন ১৮৯ জন। সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২০০ জন।

এছাড়া প্রতিবেশি দেশ ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮১ জন। মারা গেছেন ১৫৫ জন; তুরস্কে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৮৬ জন, মারা গেছেন ১৬৩ জন; ইতালিতে নতুন মৃত্যু ১৫৫ জন, শনাক্ত ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন এবং ব্রাজিলে নতুন আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৮২ জন, মারা গেছেন ৮৫ জন।

জামান / জামান

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান