ভারতের জম্মু-কশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আহতদের দেয়া হবে ৫০ হাজার রুপি।
জানা গেছে, কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় নারায়ণী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনার পর মন্দিরের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। দুই দলই একে অপরের দিকে তেড়ে আসলে ভিড়ের মধ্যে পড়ে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে।
প্রতি বছর ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত লোকের সমাগম ঘটে জম্মু-কাশ্মীরের এই বৈষ্ণোদেবী মন্দিরে। কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪-১৫ কিলোমিটার যেতে হয়। অনেকেই ওই পথ ঘোড়ায় চড়ে যান। পাহাড়ি পথের প্রায় পুরোটাই প্রশস্ত রাস্তা। তবে মন্দিরের ভেতরে পথ সঙ্কীর্ণ।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট