ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
ফরিদপুরের নগরকান্দার ঢাকা-খুলনা মহাসড়কের গজারিয়া নামক এলাকায় হামীম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে দুজন নিহত হন। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন- সাতক্ষীরার শ্যামনগরের সাবিত হোসেন (১৭) এবং নড়াইলের লোহাগড়ার সৌরভ হোসেন (১৬)।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের ভাঙ্গা থেকে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। ঘটনাস্থলে মারা যান সাবিত। অপরজন সৌরভকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ