ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পল্লীকবি জসীম উদদীনের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ২:৫০
পল্লীকবি জসীম উদদীনের ১১৯তম জন্মদিন পালন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে কবির পৈত্রিক বাড়ি অম্বিকাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (১ জানুয়ারি) সকালে এ অনুষ্ঠান পালন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মণ্ডল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান প্রমুখ। 
 
এ সময় কবির ’জীবন ও সৃষ্টিকর্ম' নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রিজভী জামান। অনুষ্ঠানে বক্তারা  কবির সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক অতুল সরকার জানান, আগামী ৬ মাসের মধ্যে করোনা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে কবির পৈত্রি বাড়িতে কবি জসীম উদদীন মেলা আয়োজন করা হবে।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার