ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভূঞাপুরে দোয়া মাহফিল


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ৩:০

‘শিক্ষা-ঐক্য-প্রগতি’ স্লোগানকে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরেও উপজেলা ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা, পৌর ও ইবরাহীম খাঁ কলেজ শাখা ছাত্রদলসহ অঙ্গসংগঠন। শনিবার (১ জানুয়ারি) বেলা ১১টায় পৌর শহরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব হোসেন কফিলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ভূঞাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও পৌর বিএনপির সাবেক সম্পাদক খন্দকার গিয়াস, বিএনপি নেতা হাবিবুর রহমান ভুট্টো, উপজেলা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম রবি ও অনুষ্ঠানের সঞ্চালক ময়নুল ইসলাম তালুকদার রনিসহ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবি জানিয়ে আগামী দ্বাদশ সাংসদ নির্বাচন নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে নির্বাচন চান।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার