কেশবপুরের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর
আসন্ন ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের কেশবপুরে সুফলাকাঠি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মুনজুর রহমানের (চশমা প্রতিকের) নির্বাচনী অফিস ভাংচুর করেছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা। গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কলাগাছি বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলার কলাগাছি বাজারে ওই রাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা প্রাইভেটকার আরোহীরা চশমা প্রতীকের প্রার্থী এসএম মুনজুর রহমানকে ধাক্কা দিয়ে আহত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রার্থী এসএম মুনজুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি অফিস ভাংচুরের খবর পেয়ে কলাগাছি বাজারে আসেন। এ সময় একটি প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরদিন শুক্রবার তিনি বেতীখোলা গ্রামে একটি জানাজা শেষে কলাগাছি বাজারে পৌঁছলে তার বহরে থাকা জোবান মোল্যা ও নাইম সরদারকে নৌকার কর্মী সারুটিয়া গ্রামের পচার ছেলে শাহিন ও তার সাঙ্গপাঙ্গোরা লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও তারা ভোটের হিসাবে পরাজিত হওয়ার আশঙ্কায় সহিংসতার পথ বেছে নিয়েছে। অফিস ভাংচুরের ঘটনা সহকারী পুলিশ সুপার ও কেশবপুর থানার অফিসার ইনচার্জকে জানিয়েছি। তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশের দাবি জানান।
শাফিন / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান