মধ্য আফ্রিকায় বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার দূরে ওহাম-পেন্ডে প্রদেশে বোহংয়ে শুক্রবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। তাদের হেলিকপ্টারে করে শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য বোয়ার শহরে নিয়ে যাওয়া হয়েছে।
সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পেতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে, তবে কোনো গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি। এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমে মাইন বিস্ফোরণে তিন তানজানিয়ার শান্তিরক্ষী আহত হয়েছেন।
জামান / জামান
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
Link Copied