ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২২ দুপুর ১১:২

ঢাকা শহরের বাসিন্দাদের অধিকতর নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে বঙ্গভবন থেকে জাহাঙ্গীর গেট এবং গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত বিদ্যমান ওভারহেড বিদ্যুৎ বিতরণ লাইনকে মাটির নিচের লাইনে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে ঢাকার বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি। আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কিং কাজ বাস্তবায়নের প্রথম পর্যায়ে শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আঙিনায় ২টি ১১ কেভি রিং মেইন ইউনিট (আরএমইউ) চালু করা হয়েছে, যেখানে ডিপিডিসির মনিপুরী পাড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্র হতে ১১ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে সংযোগ দেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিপিডিসির নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিপিডিসি জানায়, অধিকতর নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদানের লক্ষ্যে ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার ডিপিডিসি এরিয়া’ শীর্ষক প্রকল্পের আওতায় বঙ্গভবন থেকে জাহাঙ্গীরগেট এবং গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত বিদ্যমান ওভারহেড বিদ্যুৎ বিতরণ লাইনকে আন্ডারগ্রাউন্ডে লাইনে রূপান্তর করা হবে। এই কাজের অংশ হিসেবে বঙ্গভবন থেকে জাহাঙ্গীরগেট পর্যন্ত ১৯ কিলোমিটার প্রধান সড়কের দুই পাশে এবং গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত ১০ কিলোমিটার প্রধান সড়কের দুই পাশে ওভারহেড বিতরণ নেটওয়ার্ক আন্ডারগ্রাউন্ড বিতরণ নেটওয়ার্কে রূপান্তরের জন্য কিয়োস্ক ট্রান্সফরমার, রিং মেইন ইউনিট (আরএমইউ), লো টেনসন ডিস্ট্রিবিউশন বক্স (এলটিবি) স্থাপন করা হবে।

প্রকল্পের প্রথম পর্যায়ে জাহাঙ্গীরগেট হতে ফার্মগেট পর্যন্ত রাস্তার দু‍ই পাশে ক্যাবল স্থাপন করা হবে। জাহাঙ্গীর গেট থেকে ফার্মগেট পর্যন্ত ২২টি আরএমইউ, ১৯টি এলটিবি এবং ৪টি কিয়োস্ক ট্রান্সফরমার স্থাপন করা হবে। এই কাজ বাস্তবায়নে ডিপিডিসির প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে। কাজটি চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিএনটিআইসি এবং এসপিআইটিসি এর মাধ্যমে যৌথভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আন্ডারগ্রাউন্ড কাজ বাস্তবায়নের ফলে জাহাঙ্গীর গেট থেকে ফার্মগেট এলাকার প্রধান সড়কের দু পাশের স্থাপনাগুলোর বিদ্যুৎ সরবরাহ অধিকতর নিরবচ্ছিন্ন নিশ্চিত করা সম্ভব হবে। এতে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব