গাজীপুরে চিকিৎসার জন্য ১২৩ জন অসহায় পাচ্ছে সাড়ে ৬১ লাখ টাকা
গাজীপুরের পাচঁ উপজেলা ও সিটি কর্পোরেশনের ১২৩ জন অসহায় ও দুস্থ রোগীকে সাড়ে ৬১ লাখ টাকা প্রদান করা হচ্ছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে জাতীয় সমাজসেবা দিবসে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রকল্পের প্রথম পর্যায়ে ২৮ জনকে চেক প্রদান করে কার্যক্রম উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দিরে জাতীয় সমাজসেবা দিবসের এক আলোচনা সভায় ওই চেক বিতরণ করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম বলেন, সেবা গ্রহীতাদের তালিকায় ক্যান্সার ৪৪ জন, কিডনি ৩০ জন, লিভার সিরোসিস ২ জন, স্ট্রোকে প্যারালাইজড ১১ জন, জন্মগত হৃদরোগী ২ জন, থ্যালামেসিয়া ৪ জন এবং অন্যান্য আরো ৩০ জন রোগীর নাম রয়েছে।
তিনি আরো বলেন, তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হবে। মুজিববর্ষে একই অর্থবছরে ৬টি ক্যাটাগরিতে ১২ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণও বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাফিন / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied