ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পোস্টারে ছেয়ে গেছে ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২-১-২০২২ বিকাল ৭:৩৩

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার  ফুলছড়ি  উপজেলার ৬টি ইউনিয়নে প্রতীক পাওয়ার পর প্রার্থীরা কোমর বেধে মাঠে নেমেছেন। নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লায় ও হাট-বাজারের দোকানগুলোতে চলছে ভেটের নানা গুঞ্জন আর অন্যদিকে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ী বাড়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি জমে উঠেছে নির্বাচন। চেয়ারম্যান পদে বিএনপি অংশগ্রহন না করলেও স্বতন্ত্র ব্যানারে তারা বিভিন্ন ইউনিয়নে নির্বাচন করছেন।

পঞ্চম ধাপে ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারী  অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে লড়ছেন ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন।ইতিমধ্যে প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে।পাড়ায় মহল্লায় সহ হোটেল গুলোতে চায়ের চুমুকের সাথে জোট বেঁধে চলছে শুধু ভোটের আলোচনা। কে হবে পরবর্তি ইউনিয়নের পিতা। অপরদিকে বাজার, পাড়া মহল্লার দোকানের সামনে গাছ, বাঁশসহ বিদ্যুতের খুটিতে শোভা পাচ্ছে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য প্রার্থীদের পোষ্টার ও ফেষ্টুন।

সকল প্রার্থীগণ দল বেঁধে এলাকায় উঠান বৈঠক, মিছিল ও মিটিং করে নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। দুপুর ২টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রার্থীদের নামে নিজস্ব প্রতিক নিয়ে গানের সুরে ও তালে তাল মিলিয়ে মাইকিং করতে দেখা গেছে। এতে মুখোরিত হয়ে উঠেছে উপজেলার পুরো এলাকা।নৌকার প্রার্থীরা সভা-সমাবেশ করে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কার্য্যক্রমকে কাজে লাগিয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। উন্নয়ন মানে নৌকা আর এই মার্কায় ভোট দিলে উন্নয়ন হবে।

সরেজমিনে ঘুরে,  রবিবার (২জানুয়ারি ) উপজেলার ৩নং উদাখালি  ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শহিদুল ইসলাম  নির্বাচনী ভোটারদের সাথে তার বিভিন্ন  বিভিন্ন উন্নয়নের কার্য্যক্রমের চিত্র তুলে ধরে এলাকার উন্নয়নকে কাজে লাগিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন। নির্বাচিত হলে আরও উন্নয়ন করা হবে।

অপর ১নং কঞ্চিপাড়া ইউনিয়নের  আ.লীগের মনোনীত নৌকা প্রার্থী সোহেল রানা শালু। বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কার্য্যক্রমকে কাজে লাগিয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। উন্নয়ন মানে নৌকা আর এই মার্কায় ভোট দিলে উন্নয়ন হবে। তাই আজ দেশে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সে হিসেবে নৌকা মার্কায় ভোট দিলে এলাকায় উন্নয়ন হবে।

এলাকায় আওয়ামী লীগের তেমন গ্রুপিং নেই।সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করছে এবং জনগনের ব্যাপক সমর্থন পাচ্ছি। জয়ের ব্যাপারে তিনি, শতভাগ আশাবাদী।

জামান / জামান

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা