যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গেছে। দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, তার মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আগামী পাঁচ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। খবর আলজাজিরার।
অস্টিন জানিয়েছেন, তিনি করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন এবং বুস্টার ডোজও নিয়েছেন। তিনি অন্যদেরকেও বুস্টার ডোজ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। গত ২১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে যান তিনি। এর আগে করোনা টেস্টে তার নেগেটিভ রিপোর্ট আসে।
বিবৃতিতে তিনি আরো বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গুরুত্বপূর্ণ মিটিংয়ে তিনি ভার্চুয়ালি অংশ নেবেন।
পেন্টাগন গত সপ্তাহ থেকে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়।
অস্টিন হলেন সর্বশেষ যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তি, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে প্রেসিডেন্ট বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকিসহ আরও বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হন।
জামান / জামান
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না