ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সাংবাদিকদের প্রাণের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুর ১টায় মালিবাগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক হানিফ আলীর অফিসে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম।
৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অপরাধ বিচিত্রার প্রকাশক সম্পাদক এইচ এম মোর্শেদকে চেয়ারম্যান, বহুল প্রচারিত জাতীয় সাপ্তাহিক অবদান পত্রিকার সম্পাদক হানিফ আলীকে মহাসচিব ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খোন্দকার মাসুদুর রহমান দিপুকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া সংগঠনের আইন বিষয়ক সম্পাদক করা হয় নারায়ণগঞ্জের আলোর তরী পত্রিকার প্রকাশক সম্পাদক মিকাইল ইসলাম রাজকে। ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রধানদের রাখা হয়। কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় সভাপতি জুরাইন প্রেসক্লাবের সভাপতি সাহেল আহমেদ সাহেল, দৈনিক সরেজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, নির্বাচিত সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণ।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ