পাইকগাছায় প্রথম দিনেই বিভিন্ন নদী থেকে লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ
খুলনার পাইকগাছায় বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী অভিযানের প্রথম দিনেই বিভিন্ন নদী থেকে লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে নৌ প্রশাসন। অভিযানে ১ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটারের ১০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এ সময় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে পাইকগাছা উপজেলা টাস্কফোর্স কমিটি। ৪টি ধাপে এ অপারেশন শুরু হয়েছে। প্রথম ধাপ ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ১৪ জানুয়ারি হতে ২১ জানুয়ারি, তৃতীয় ধাপে ২৮ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি, চতুর্থ ধাপ ১৩ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি।
প্রথম ধাপের অপারেশনের অংশ হিসেবে রোববার উপজেলার সোলাদানা ও দেলুটি ইউনিয়নের বিভিন্ন নদীতে নৌ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।
অভিযানে উপস্থিত ছিলেন- নৌ পুলিশের এএসআই আকরাম হোসেন, সহকারী উপজেলা মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও রবিউল ইসলাম।
এ সময় সরকারের ঘোষণা অনুযায়ী উপস্থিত জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে জানানো হয়।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত