ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ১:৩১
জমি বিক্রি করে আবার ওই জমিতে রাতের আঁধারে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে দখলে নেয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলাবাজারের রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অবৈধ দখলদার রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিক দাবিদার এক নারী।
 
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে উপজেলার কাটলাবাজারের মৃত রইচ উদ্দিনের ছেলে রফিকুল ইসলামের কাছ থেকে তার বাড়ির পাশে কাটলাবাজার টেম্পু স্ট্যান্ডের পশ্চিম পাশে পাকারাস্তা সংলগ্ন কাটলা ইউনিয়নের হরিহরপুর মৌজার খতিয়ান ৩৯২ ও দাগ ৮২৬-এর .০০১/২ (হাফ) শতক জমি ক্রয় করেন ওই নারী ও তার স্বামী রেজাউল করিম। জমির ক্রেতা একই ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা। জমিটি কেনার পর থেকে সেটি তাদের দখলে ছিল। কিন্তু জমিটি বিক্রির পর বিভিন্ন অজুহাতে ওই জমিটি পুনরায় দখলের পাঁয়তারা করেন বিক্রেতা রফিকুল ইসলাম। গত ৩১ ডিসেম্বর সকালে ওই জমিতে রফিকুল ইসলাম অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা করছেন, এমন খবর পেয়ে ওই নারী তার স্বামী স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক হোসেনকে সাথে নিয়ে সেখানে যান এবং দোকানঘর নির্মাণে বাধা দেন। এ সময় রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ওই নারী ও তার স্বামীকে অকথ্যভাষায় গালিগালাজ করেন। এ সময় রফিকুল ইসলাম তাদের ওই জায়গা থেকে চলে যেতে বলেন। দোকানঘর নির্মাণের কাজে বাধা দিলে তাদের দুজনের হাত-পা কেটে নেয়ার হুমকিও দেন রফিকুল ইসলাম।
 
এ বিষয়ে কথা হলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, শুক্রবার বিকেলে ওই নারী তার কেনা জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ এনে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন