ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আইএসের রকেট হামলায় ৫ সিরীয় সৈন্য নিহত, আহত ২০


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ২:৪৩

মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সিরিয়ার সরকারি সামরিক বাহিনীর অন্তত ৫ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও ২০ সৈন্য। রোববার (২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সামরিক বাহিনীর একটি বাসে আইএসের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

সোমবার (৩ জানুয়ারি) সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে রকেট হামলা চালিয়েছে আইএস। হামলায় সিরীয় ৫ সৈন্য নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের এই জঙ্গিগোষ্ঠী ২০১৪ সালে সিরিয়া এবং ইরাকের কিছু অংশে নিজেদের খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়। যদিও ২০১৯ সালে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সব ভূখণ্ডের দখল হারিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী। তবে এ দুই দেশে প্রায়ই ছোট মাত্রার হামলা চালিয়ে আসছে ইসলামিক স্টেট।

জামান / জামান

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়