ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মধুখালীতে ৪ ইউনিয়ন নির্বাচনে শেষ সময়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ৪:৩৮

ফরিদপুরের মধুখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন (৫ম ধাপ) আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চারটি ইউনিয়নের আনাচে-কানাচে এখন নির্বাচন নিয়ে মুখরিত। মোড়ের দোকানপাট, চায়ের স্টল, বাজার; এমনকি নিজ নিজ বাড়িতে নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে। কে হচ্ছেন আগামী ৫ বছরের জন্য চেয়ারম্যান-মেম্বার, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে কত ভোট পাবেন তাও নির্ধারণ করা হচ্ছে চায়ের দোকানে বসে। আর প্রার্থী ‍এবং তাদের কর্মীরা ছুটছেন বাড়ি বাড়ি। দিন পেরিয়ে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে যাচ্ছেন প্রার্থীরা ও তাদের কর্মীরা।

উপজেলার জাহাপুর ইউনিয়নে রয়েছে চারজন চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগের মো. শামসুল ইসলাম বাচ্চু, স্বতন্ত্র আজাদ রহমান, বর্তমান চেয়ারম্যান মোল্যা মো. ইসহাক, মো. শহিদুল্লাহ। এখানে ত্রিমুখী লড়াই হবে বলে একাধিক ভোটার জানিয়েছেন।

রায়পুর ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ হতে বর্তমান চেয়ারম্যান মোতালেব হোসেন মৃধা, স্বতন্ত্র জাকির হোসেন মিয়া, মো. মামুন খান ও মো. সিরাজুল ইসলাম। এদের মধ্যে নৌকার প্রার্থী মোতালেব হোসেন মৃধার সাথে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন মিয়ার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটারদের ধারণা।

বাগাট ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ হতে বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান, স্বতন্ত্র আ. রহিম ফকির ও ইউসুফ হোসেন মোল্যা। এখানে নৌকার প্রার্থী মতিয়ার রহমান খানের সাথে স্বতন্ত্র প্রার্থী আ. রহিম ফকিরের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটারদের অভিমত।

কামারখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তিনজন। আওয়ামী লীগের বর্তমান চেযঅরম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু, স্বতন্ত্র হতে বিএনপির উপজেলা সভাপতি রাকিব হোসেন চৌধর ইরান, মো. জাকির শেখ। এখানে নৌকার প্রার্থী জাহিদুর রহমানের সাথে স্বতন্ত্র প্রার্থী রাকিব হোসেনের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা নিশ্চিত করেছেন।

এছাড়া ৪ ইউনিয়নে সংরক্ষিত মহিল প্রার্থী রয়েছেন ৪৪ জন এবং সাধারণ সদস্য রয়েছেন ১৩৪ জন প্রার্থী। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রাসেদুল ইসলাম।

শাফিন / জামান

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল