কমলগঞ্জে নৌকার অফিসে হামলা, এমপির গানম্যানসহ আহত ১০
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইফতেখার আহমেদ বদরুলের (নৌকা) নিবার্চনী কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা হামলা করার অভিযোগ করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) রাত ১০টায় কমলগঞ্জের মুন্সীবাজারে নৌকার অফিসে হামলার এ ঘটনা ঘটে। এ সময় নির্বাচনী অফিসে অবস্থান করছিলেন দলীয় চেয়ারম্যান প্রার্থী বদরুলের বড় ভাই সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। হামলাকারীরা সাংসদের গাড়িবহরে হামলা করে বলে অভিযোগে বলা হয়।
হামলা ও সংঘর্ষের ঘটনায় এমপি শহীদের গানম্যান তরিকুল, গাড়িচালক স্বপন ও ব্যক্তিগত একান্ত সহকারী ইমাম হোসেনসহ উভয়পক্ষের ১০ জন আহত হলেও আব্দুস শহীদ এমপি অক্ষত ছিলেন। আহতদের কমলগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা ও সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় রাসেল ও ওয়াহিদ নামে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ (ঘোড়া) ও তার সমর্থকরা এ হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে জুনেল আহমেদ বলেন, নির্বাচনী মিটিং শেষে মুন্সীবাজারে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে ফেরার পথে নৌকার অফিস থেকে তার এবং সাথে থাকা লোকজনের ওপর হামলা করা হয়েছে। হামলায় তার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
কমলগঞ্জের ভিআইপি ইউনিয়ন হিসেবে পরিচিত উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে পরিষদ। এ পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় এমপি আব্দুস শহীদের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল। এখানে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদার। নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে ইতোমধ্যে তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ব্যক্তিগত একটি অনুষ্ঠান শেষে মৌলভীবাজার ফিরছিলেন স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। যাওয়ার পথে মুন্সীবাজারস্থ নৌকার প্রধান নিবার্চনী কাযার্লয়ের সামনে এলে এলাকাবাসীর অনুরোধে চা খেতে তিনি নৌকার অফিসে যান। এ সময় আচরণবিধি ভাঙার অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা হামলা চালালে অফিসে বসা নৌকার সমর্থকরা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। নৌকার অফিসে হামলার ঘটনায় রোববার রাতেই কমলগঞ্জ থানায় এমপির ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বাদী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একমাত্র স্বতন্ত্র প্রার্থী জুনেল আহমদ তরফদারকে প্রধান আসামি করে ৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।
শাফিন / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied