ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বর্ষায় পাহাড় ধসের শংকায় অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ৩:১৭
সোমবার সকাল ১১টা  থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে এ অভিযান শুরু করেন।তিনটি অংশে ভাগ হয়ে ছয়জন ম্যাজিস্ট্রেট বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের কাট্টলী, হাটহাজারি ও সীতাকুণ্ড অংশে অভিযান পরিচালনা করছেন।
 
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক, কাট্টরী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাসান, হাটহাজারি সার্কেলের সহকারী কমিশনার শরীফ উল্যাহ, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার এহসান মুরাদ, সীতাকুণ্ড সার্কেলের সহকারী কমিশনার মো. রাশেদুল ইসলাম, চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার মাসুমা জান্নাত উচ্ছেদ অভিযানে অংশ নিচ্ছেন।
 
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গত ৯ জুন পরিবেশ অধিদফতর চট্টগ্রামের কার্যালয়ে জেলার বিভিন্ন স্থানে আজ (সোমবার) থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ফোজদার হাট বায়েজিদ সংযোগ সড়কের দুইপাশে উচ্ছেদের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছি। ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান চলছে। জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হবে।
 
রোডের বিভিন্ন অংশে ভাগ হয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাস্তার সাথে লাগানো স্থাপনার সাথে পাহাড়গুলোর ভেতরে যেসব ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা রয়েছে, সেখানেও অভিযান চালানো হচ্ছে।
 
অভিযানে চট্টগ্রাম মহানগর ও জেলা ‍পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করছেন।
 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট অংশ থেকে নগরীর বায়েজিদ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণে প্রায় ১৮টি পাহাড় কাটা হয়। পাহাড়গুলো খাড়াভাবে কাটায় সেগুলো ধসে বড় বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে।
 
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে প্রবল বর্ষণের পর পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে যান চলাচল গত বুধবার থেকে তিন মাসের জন্য বন্ধ করে দেয়া হয়।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ