ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কেজরিওয়াল করোনায় আক্রান্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ১১:২২

করোনা আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে টুইট করে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। হালকা উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেকে আলাদা করুন এবং করোনা পরীক্ষা করান।’

ভারতের বিভন্ন রাজ্যে দ্রুতই বাড়ছে করোনা সংক্রমণ। আবার আক্রান্তদের বেশিরভাগই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। ভারতের রাজধানী দিল্লিতে জিনোম সিকোয়েন্সিংয়ে শতাংশের নমুনায় ওমিক্রন পাওয়া গেছে। জানা গেছে, ৩০ ও ৩১ ডিসেম্বরের মধ্যে যতগুলো নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে ৮৪ শতাংশেই ওমিক্রন পজিটিভ। সোমবার (৩ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন সোমবার এক বুলেটিনে নতুন করে চার হাজার জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানান। এতে দেখা গেছে, করোনা সংক্রমণের হার বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত ২৩ রাজ্যে ওমিক্রনের খোঁজ মিলেছে। তার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ৫১০ জনের শরীরে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে।

এদিকে নববর্ষ উদযাপনের পর হঠাৎ করেই ভারতের গোয়ায় করোনা সংক্রমণের হার বেড়েছে। সোমবার (৩ জানুয়ারি) রাজ্যটিতে ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়। এতে সেখানে করোনা শনাক্তের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। ভারতের উপকূলীয় এ রাজ্যটিতে বর্তমানে অ্যাকটিভ রোগী রয়েছেন এক হাজার ৬৭১ জন।

এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। বিধিনিষেধ অনুযায়ী, সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। বিধিনিষেধ চলাকালে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পণ্যবাহী যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।

জামান / জামান

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়