উত্তরায় বসতবাড়ির আগুনে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাজধানী উত্তরার চন্ডালবুক এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর উত্তরার চন্ডালবুক মানিক বস্তির খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুনের খবর পায় ভোর ৪টা ২০ মিনিটে। দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণ হয় ৫টা ৪০ মিনিটে। এ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বৈদ্যুতিক গোলযোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। অগ্নি দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ