ইসরায়েলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলট নিহত
ইসরায়েলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটির দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলে প্রশিক্ষণমূলক উড্ডয়নের সময় সামরিক ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইহুদি ওই দেশটির সামরিক বাহিনী বলছে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুই পাইলট নিহত হওয়ার পাশাপাশি আরও এক আরোহী আহত হয়েছেন। আহত ওই ব্যক্তি হেলিকপ্টারটিতে পর্যবেক্ষক হিসেবে অবস্থান করছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে এই ঘটনায় বিস্তারিত তথ্য পেতে তদন্ত শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডিং অফিসার। একইসঙ্গে সাময়িকভাবে সকল প্রশিক্ষণ ফ্লাইটের চলাচল বন্ধ রেখেছে দেশটি।
জামান / জামান
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি
ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ
মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল
Link Copied