দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে ফের আগুন
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানী কেপ টাউনে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনে এ নিয়ে প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটল। প্রথমবার আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়। পার্লামেন্ট ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। খবর বিবিসি, আলজাজিরা।
এর আগে গত রোববার আগুনে পার্লামেন্ট ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পুলিশ এই ঘটনার পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। ধারণা করা হচ্ছে, পার্লামেন্ট ভবনে ওই ব্যক্তি অগ্নিসংযোগের পর চুরি করে থাকতে পারেন।
কর্তৃপক্ষ এর আগেই জানিয়েছিল যে, কার্পেট এবং কাঠের মেঝের কারণে আবারও আগুন লাগতে পারে। পার্লামেন্টের মুখপাত্র মোলোতো মাথাপো জানিয়েছেন, বেশ কয়েকজন দমকল কর্মী আগুন নেভানোর জন্য সারা রাত কাজ করেছেন। ওই ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে আগুন নেভানো সম্ভব হয়েছে কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
জামান / জামান
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়