ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিদ্যুতের আগুনে কলেজছাত্রের প্রাণহানি


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৩:৪৭
টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতের আগুনে পুড়ে সোহাগ (২০) নামে এক মেধাবী কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোহাগ মিয়া ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর পাশাপাশি সোহাগ পৌর শহরের রনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে অপারেটর হিসেবে কাজ করতের। তিনি জামালপুর সদর উপজেলার কাস্টসিংগা গ্রামের আয়নাল হকের ছেলে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, সোহাগ মসজিদ মার্কেটের তৃতীয় তলার একটি রুম থেকে স্টিলের মই আনতে গিয়ে (১১ কেভি) তারের সাথে জড়িয়ে পড়েন। এতে মুহূর্তেই বিদ্যুতের আগুনে শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল ওহাব গণমাধ্যমকর্মীদের জানান, সোমবার সন্ধ্যায় পৌর শহরের ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের একটি কক্ষ থেকে স্টিলের মই আনতে গিয়ে বিদ্যুতের তার থেকে আগুন লাগে। বিদ্যুতের আগুনে ওই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার