ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে উপজেলা ছাত্রলীগের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৩:৪৯

দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধুখালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন  করা হয়। মঙাগলবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মধুখালী রেলগেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মো. রেজাউল হক বকু।

রেলগেটস্থ দলীয় কাযার্লয় থেকে র‍্যালি বের হয়ে ঢাকা খুলনা মহাসড়ক  প্রদক্ষিণ করে  জাতির জনক বঙ্গবন্ধু ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি ও র‍্যালিপরবর্তী আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, অ্যাড. আলিউজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ইনজামুল আলম অনিক, সহ-সভাপতি মো. নাইমুল ইসলাম নাজমুল, মো. আব্দুল্লাহ্ শরীফ, পৌর সভাপতি রাকিবুল ইসলাম পাপ্পু, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বাবুসহ উপজেলা ছাএলীগ, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শাফিন / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত