ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভূঞাপুরে আনন্দ শোভাযাত্রা
টাঙ্গাইলের ভূঞাপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের কর্মসূচির শুরুতে সকালে পৌর শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দুপুরে উপজেলা ছাত্রলীগ ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা ও র্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর ঘুরে পুনরায় কলেজ মাঠে র্যালিটি শেষ করে। এরপর কলেজ শাখা ছাত্রলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মোহন, সৈয়দ মাসুদুল হক টুকু, যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ আমানউল্লাহ প্রমুখ।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’