গোপালপুরে ইউপি নির্বাচন : নৌকা পেলেন যারা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মনোনীতরা হলেন- মির্জাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (লাভলু মাস্টার), ধোপাকান্দি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, আলমনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল মোমেন।
এছাড়াও নগদা শিমলা ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. হোসেন আলী, হাদিরা ইউনিয়নে হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত আমিনুল ইসলাম তালুকদার নিক্সনের সহধর্মিণী বিলকিস জাহান।
গত শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এসব প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পরপরই কর্মী, সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস আর আনন্দ।
শাফিন / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied