মনোহরগঞ্জ ১১ ইউপিতে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী চুড়ান্ত
আসন্ন ইউনিয়ন নির্বাচনে ৬ষ্ঠ ধাপে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা ১১ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। গতকাল সোমবার মনোনয়ন জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন। প্রার্থীদের মধ্যে মনোনয়ন পেয়েছেন ১নং বাইশগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন (বিএসসি),২ নং সরসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, ৩ নং হাসনাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মো: কামাল হোসেন, ৪নং ঝলম উত্তর ইউপির নতুন প্রার্থী মজিব খান রাজু, ৫নং ঝলম দক্ষিন ইউপিতে নতুন প্রার্থী আশিকুর রহমান হিরন, ৬ নং মৈশাতুয়া ইউপিতে নতুন প্রার্থী মফিজুর রহমান, ৭ নং লক্ষনপুর মহিন উদ্দিন চৌধুরী, ৮ নং খিলা ইউপিতে সাবেক চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া, ৯নং উত্তর হাওলায় সাবেক চেয়ারম্যান এম এ হান্নান হিরন, ১০ নং নাথেরপেটুয়ায় নতুন প্রার্থী আবদুল মান্নান চৌধুরী, ১১ নং বিপুলাসার ইউপিতে ইকবাল মাহমুদ। মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: নাজির হোসেন মিয়া জানান, ১১ টি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা হয়েছে ১৬টি। মহিলা সংরক্ষিত আসনে জমা পড়েছে ৪০ টি। মেম্বার পদে জমা হয়েছে ১৩৮ টি। মনোনয়ন পত্র বাচাই এর শেষ তারিখ ৬ জানুয়ারী। আপিলের শেষ তারিখ ৭-৯, আপিল নিষ্পত্তি ১০-১২, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারী, অনুষ্ঠিত ভোট গ্রহন ৩১ জানুয়ারী।
শাফিন / শাফিন
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব
কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত
জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী
বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল