ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৪:৫০

চাঁদপুর:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে ৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ছাত্রলীগ আমাদের আবেগ এবং ভালবাসার নাম। আমি ছাত্রলীগের সাবেক একজন কর্মী হিসেবে এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচনে নির্বাচিত সাধারণ সম্পাদকের কন্যা হিসেবে ছাত্রলীগকে নিয়ে গর্বিত। আমাদের ভাষা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত।

মন্ত্রী বলেন, করোনা পরিস্ততি খুব এখনো স্বাভাবিক হয়নি। খেয়াল রাখতে হবে, অতি মহামারী ও করোনার এ সময়টাতে নিজের পরিবারসহ দেশের সকলকে করোনা মুক্ত রাখতে ছাত্রলীগের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা সকলেই যেন মাক্স ব্যবহার করি এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করি। আমাদের অসাবধানতায় করনো ব্যাপক হারে বেড়ে যেতে পারে।

এছাড়াও শিক্ষামন্ত্রী ছাত্রলীগ নেতাকর্মীদের দেশ ও জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সকলেই খেয়াল রাখতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, তাফাজ্জল হেসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় এসময় জেলা ছাত্রলী, পৌর এবং সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শাফিন / শাফিন

সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই