ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জুনের মধ্যে সকল ওয়ার্ডেই বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের আশা মেয়র ব্যারিস্টার শেখ তাপসের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২২ বিকাল ৫:২৯
চলতি বছরের জুন মাসের মধ্যেই সকল ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর মানিকনগর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের এসটিএস উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আজ আমাদের ৫০তম বর্জ্য স্থানান্তর কেন্দ্রের নির্মাণ সম্পন্ন হলো। বাকি ওয়ার্ডগুলোতেও নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি আগামী জুন মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এ কার্যক্রম সম্পন্ন হবে।
 
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, নতুন ও আধুনিক যান-যন্ত্রপাতিও আমরা ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছি। ‍এর মাধ্যমে আমরা আশাবাদী যে, এ বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি আধুনিক রূপ পাবে। ফলে ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকতে পারবে না, থাকবে না। আমরা উন্মুক্ত বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারব।    
 
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান, ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, সাধারণ আসনের কাউন্সিলদের মধ্যে ৭ নম্বরের মো. সামছুল হুদা কাজল, ৬ নম্বরের মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ৫ নম্বরের চিত্তরঞ্জন দাস, সংরক্ষিত আসনের মাকসুদা শমসের প্রমুখ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব