সাভারে ব্যালট পেপারে সিল মারছেন নৌকার এজেন্ট
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সাভারের আশুলিয়ার একটি কেন্দ্রে ভোটারের হাত থেকে ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করে নৌকার এজেন্টকে সিল মারার দৃশ্য দেখা গেছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাবালে নুর বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে এমন দৃশ্য চোখে পড়ে।
স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এজেন্ট জমির আলী বলেন, ‘সকাল থেকে ভালোভাবেই ভোট গ্রহণ চলছিল। কিন্তু ১০টার দিকে এক ব্যক্তি এসে বলে দেয়, ‘নৌকার ভোট ওপেনে হবে’। এর পর থেকেই নৌকার পোলিং এজেন্ট মো. জিয়া ভোটারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করে নিজেই সিল মারছেন। পরে পুলিশ এসে বন্ধ করে দেন।’
এ ব্যাপারে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল বলেন, এ ধরনের ঘটনা ঘটেনি। সামান্য জটলা সৃষ্টি হয়েছিল, তা নিয়ন্ত্রণে নেওয়া হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মালেক বলেন, আমি অভিযোগ পেয়ে পদক্ষেপ নিয়েছি। সাথে সাথেই তা বন্ধ করেছি। আপনারা চাইলে ভেতরে গিয়ে দেখতে পারেন।
শাফিন / শাফিন
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং