ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে উষ্ণতার পরশ কম্বল নিয়ে ছিন্নমূল শীতার্তদের পাশে ইউএনও পরিমল সরকার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ১২:১২
উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুরে হঠাৎ করে জেঁকে বসেছে তীব্র শীত, এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশী কষ্ট করেন অসহায় ছিন্নমূল মানুষ, শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাদের কষ্টও। সেইসঙ্গে একটু উষ্ণতার পরশ পেতে অপেক্ষায় থাকেন এসব ছিন্নমূল অসহায় মানুষ। এসব মানুষের কষ্ট লাঘবে তীব্র শীতকে উপেক্ষা করে প্রতিদিনই রাতে অসহায় ও ছিন্নমূল মানুষের গায়ে উষ্ণতার পরশ কম্বল জয়িয়ে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
 
গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকার গুচ্ছগ্রাম (আশ্রয়ণ প্রকল্প) পত্রিকা হকার, বিদ্যালয়ের নৈশ্য প্রহরী এবং সড়কের পাশে থাকা দরিদ্র ও শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার পরশ কম্বল জড়িয়ে দেন ইউএনও। এসময় তার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী উপস্থিত ছিলেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এসব ছিন্নমূল মানুষ বলেন, ‘হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়েছে। গরম কাপড় না থাকায় শীতে কষ্ঠ পাচ্ছিলেন তারা। কিন্তু এখন কম্বল পাওয়ায় শীতের কষ্ট দূর হয়েছে। পরিবার পরিজন নিয়ে এখন একটু ভাল থাকতে পারবেন তারা।’
 
ইউএনও পরিমল কুমার সরকার বলেন, ‘গরম কাপড় না থাকায় এসব ছিন্নমূল মানুষ শীতে কষ্ঠ পাচ্ছিলেন। তাদের কষ্ট কিছুটা হলেও দূর করতে, রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি।’ শীতে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শাফিন / শাফিন

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন