ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পানির নিচের দীর্ঘতম হাইওয়ে টানেল খুলেছে চীন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ১২:৩০

প্রায় চার বছর নির্মাণের পর চীনের দীর্ঘতম পানির নিচের হাইওয়ে টানেলটি এখন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত। জানা গেছে, টানেলটির দৈর্ঘ্য ১০ দশমিক ৭৯ কিলোমিটার বা ৬ দশমিক ৬৫ মাইল। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাইহু নামের টানেলটি পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের তাইহু লেকের নীচে দিয়ে গেছে। সাংহাই থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত এটি।

জিয়াংসুর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, টানেলটি নির্মাণে এক হাজার কোটি ইউয়ান (প্রায় দুইশ কোটি মার্কিন ডলার) ব্যয় হয়েছে। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ৯ জানুয়ারি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দ্বিমুখী টানেলটি নির্মাণে ২০ লাখ ঘনমিটারের বেশি কংক্রিট ব্যবহার করা হয়েছে। যার ছয়টি লেন রয়েছে। এটি ১৭ দশমিক ৪৫ মিটার চওড়া। চালকের ক্লান্তি এড়াতে টানেলের সিলিং রঙিন এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে।

টানেলটি ৪৩ দশমিক নয় কিলোমিটার চাংঝো-উক্সি হাইওয়ের অংশ। এটি জিয়াংসুর রাজধানী সাংহাই ও নানজিং-এর মধ্যে ভ্রমণকারীদের জন্য একটি বিকল্প এক্সপ্রেসওয়ে প্রদান করেছে।

বিশ্বের দীর্ঘতম চলমান হাইওয়ে টানেলটি নরওয়েতে অবস্থিত। যার দৈর্ঘ্য ১৪ দশমিক তিন কিলোমিটার। এটি স্ট্যাভাঞ্জার শহর ও স্ট্র্যান্ডের পৌরসভার মধ্যে দিয়ে গেছে। তাছাড়া জাপানেও রয়েছে নয় দশমিক ছয় কিলোমিটারের একটি টানেল।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চ্যানেল টানেল রয়েছে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। পানির নিচের এ টানেলটির দৈর্ঘ্য ৩৭ দশমিক নয় কিলোমিটার।

জামান / জামান

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের