ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২১ বিকাল ৫:১৭

কক্সবাজারের পেকুয়ায় মৎস্য ও মুরগীর খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই  কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক যুবক আহত হয়েছে।

রবিবার রাত  ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বটতলীয় পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতেরা হলেন, উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরী পাড়া এলাকার ইউনুছ মাঝির ছেলে কামরুল ইসলাম (১৫) ও রব্বত আলী পাড়ার শহিদুল ইসলাম (১৬)।  আহত অপর যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া সদরের  ফতেহ আলী মাতবর বাড়ির নওশা মিয়ার ছেলে রাহাত চৌধুরীর খামারটি ইজারা নিয়ে বটতলিয়া পাড়ার জামাল উদ্দিনের ছেলে সাজ্জাদ মৎস্য ও মুরগীর খামার পরিচালনা করে আসছেন। ওই খামারে বেশ কয়েকজন কিশোর শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করতো। তারা প্রতিদিনের ন্যায় কাজ করে যাচ্ছিলো। হঠাৎ খামারে বৈদ্যুতিক একটি বাল্ব নষ্ঠ হয়ে গেলে তারা সেটা ঠিক করার চেষ্টা করে। ওই সময় তারা দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের তাদের মৃত ঘোষণা করে। 

এদিকে ঘটনার খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিস ও পেকুয়া থানা পুলিশের একটি টিম  দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে প্ররণ করেন। হাসপাতালের কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এবিষয়ে খামারের মালিক সাজ্জাদ বলেন,ঘটনার সময় আমি খামারে ছিলাম না। আমি পার্শবর্তী ছলত মার্কেটে ছিলাম। খামারে ছিল নিহত হওয়া ওই দুজন কর্মচারি। স্থানীয়দের মধ্যে কয়েকজন এসে আমাকে বলে তারা বৈদ্যুতিক বাল্বের তার মেরামত করতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয়। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ঘটনার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা

গোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি