ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আক্কেলপুরে পাল আমলের কষ্টি পাথরের স্বরস্বতি মূর্তি উদ্ধার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৪-৬-২০২১ বিকাল ৫:২০

জয়পুরহাটের আক্কেলপুরে হাজার বছরের পুরনো প্রাচীন পাল আমলের অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ২৭.৭০০ কে.জি. ওজনের কষ্টিপাথরের একটি স্বরস্বতি মূর্তি উদ্ধার করেছেন পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের রায়হান তালুকদারের ছেলে রানা তালুকদার বেশ কিছুদিন আগে রহমান জোয়াদ্দারের পুকুর সংস্কার করা  মাটি দিয়ে  জমি ভরাট করেন। মাটি ভরাটকৃত ওই জমিতে শ্রমিকরা কলা গাছ রোপনের জন্য মাটি খুরতে গিয়ে কোদালে পাথর সদৃশ্য মূর্তিটি উঠে আসে ও নিজ বাড়িতে মূর্তিটি রেখে দেন। গত রোববার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসানের নিকট থেকে খবর পেয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্স ওই এলাকার রায়হান তালুকদারের ছেলে রানা তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে হাজার বছরের পুরনো পাল আমলের প্রাচীন অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রায় ২৭.৭০০ কে.জি. ওজনের কষ্টিপাথরের স্বরস্বতি মূর্তিটি উদ্ধার করেছেন। 

উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন, ‘মূর্তিটি  অমূল্য এবং হাজার বছরের পুরনো। এটি আমাদের প্রাচীন নির্দশন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মূর্তিটি আদালতে প্রেরণ করা হয়েছে’।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক