ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনের দুর্গম চরকে শেখ হাসিনা বিদ্যুতের আলোয়‌ আলোকিত করেছেন : এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ৩:৫৮

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিচ্ছিন্ন চরবাসীকে বিদ্যুতের সেবা পৌঁছে দেয়া কেবল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতেই সম্ভব হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকালে চরশাওন বাজারে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন, চরমোজাম্মেল ও চরশাওনের ৮ হাজার ৬০০টি পরিবারের মাঝে ৯২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরনের সভাপতিত্বে এ সময় এমপি শাওন আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুতের খাম্বা বিক্রি করে দেশের জনগণের টাকা লোপাট করলেও জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে এসেছেন। এক সময়কার তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. আমিন মাহাজন, ভোলা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।

শাফিন / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন