ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

খরস্রোতা শিবসা নদী এখন গোচারণ ভূমি


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ৪:১৯

খুলনার পাইকগাছার খরস্রোতা শিবসা নদী ভরাট হয়ে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। দ্রুত খননের উদ্যোগ না নেয়ায় চরম দুর্ভোগ আতংকে ভুগছেন উপজেলাবাসী। উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত এক সময়কার খরস্রোতা শিবসা নদী। নৌকা, লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান চলাচল করত। কয়রা-পাইকগাছা ও বড়দল এলাকার লোকজন ‍এ নৌপথেই সহজেই যাতায়ত করত। এখন সবকিছুই শুধু কল্পনা। অথচ সেই নদী এখন পলি জমে সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। জেগে উঠেছে বিশাল চর। পরিণত হয়েছে গোচারণ ভূমিতে।

চরের বিশাল বিশাল এলাকা দখল করে নিয়েছে অনেকেই। বিশাল এলাকাজুড়ে গেওয়া, গোলপাতাসহ বিভিন্ন গাছ লাগিয়ে গড়ে উঠেছে বনাঞ্চল। সাধারণ মানুষ হে‍ঁটে চলাচল করেন। জোয়ারের সময় হাঁটুপানি দেখা যায়। শহর রক্ষা বাঁধ না থাকায় আষাঢ়-শ্রাবণ মাসে জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হয়।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, নদী খনন না হওয়া পর্যন্ত এ সমাস্যা সমাধানের কোনো বিকল্প নেই। খননের জন্য সরকারের কাছে লেখা হয়েছে।

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, শিববাটী ব্রিজ থেকে হাড়িয়া পর্যন্ত শিবসা নদী খননের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। নামমাত্র নদী আছে, বাস্তবে নদী তার অস্তিত্ব হারাতে বসেছে।

বিশিষ্ট চিংড়ি চাষী, রয়্যাল ফিস ট্রেডার্সের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন বলেন, দ্রুত শিবসা নদী খনন করা না হলে পাইকগাছাবাসীর দুর্ভোগের অন্ত থাকবে না।

খুলনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেন, বেশি কিছু বলার নেই, পাইকগাছাবাসীর একটাই দাবি- শিবসা নদী খনন। এর কোনো বিকল্প নেই।

শাফিন / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার