ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৭


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১০:৫৩

ভারতের ঝাড়খণ্ডের পাকুর জেলায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছে। বুধবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সংঘর্ষ হয়। রাজ্যের গোভিন্দপুর-সাহিবগঞ্জ হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। সাহিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ এলাকায় যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর বাসটিতে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে হয়তো ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি এক লাখ রুপি সহায়তা ঘোষণা করেছে জেলা প্রশাসক।

স্থানীয় এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় নিহতদের পরিবার প্রতি ২ লাখ রুপি এবং আহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি হতাহতের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করেছেন। এই ঘটনায় প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

জামান / জামান

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের