ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ছাত্রকে টিকা দিয়ে শিক্ষিকা গ্রেফতার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১১:২৮

চিকিৎসা বিজ্ঞান বিষয়ে কোনো ইতিহাস নেই, চিকিৎসা বিষয়ক কোনো আনুষ্ঠানিক শিক্ষাও নেননি কিন্তু এসব সত্ত্বেও ছাত্রকে করোনা টিকা দেয়ার অভিযোগ উঠেছে এক মার্কিন স্কুলশিক্ষিকার বিরুদ্ধে। এ অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়ায় রুশো নামে ৫৪ বছর বয়সী ওই স্কুলশিক্ষিকাকে গ্রেফতারও করেছে পুলিশ।

এক প্রতিবেদনে বিবিসি অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ঘটেছে এই ঘটনা। ১৭ বছর বয়সী ওই ছাত্রকে টিকার দেয়ার দৃশ্য ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন বছর শুরুর আগমুহূর্তে টিকা দেয়ার ঘটনাটি ঘটিয়েছেন লরা। অভিযোগ প্রমাণিত হলে লরার চার বছরের জেল হতে পারে। আগামী ২১ জানুয়ারি মামলার শুনানি হওয়ার কথা।

পুলিশ যদিও জানিয়েছে, টিকা দেয়ার আগে ওই ছাত্রের অভিভাবকদের মতামত নেননি লরা। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ছাত্র নাকি টিকা নিতে চেয়েছিল। তবে ভুলভাবে টিকা দেয়ার ফল ভয়াবহ হতে পারে। টিকা দেয়ার আগে সেটি নকল কিংবা মেয়াদোত্তীর্ণ কি-না, তা যাচাই করে নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের টিকা দেয়ার আগে বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নিতে হয়। খোঁজ নেয়া হয় তাদের শারীরিক অবস্থা সম্পর্কে। পাশাপাশি টিকা দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়াও নজরদারি করা হয়।

এদিকে ছাত্রকে টিকা দেয়ার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে ওই শিক্ষিকাকে ছাত্রের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আশা করি তুমি সুস্থ হয়ে যাবে। এই যে বাড়িতে টিকা দেয়া হচ্ছে।’

বায়োলজির শিক্ষিকা লরা রুসো কিভাবে টিকা হাতে পেলেন আর সেটি কোন কোম্পানির তা পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সীদের জন্য শুধু ফাইজারের করোনা টিকার অনুমোদন রয়েছে।

এ বিষয়ে নিউইয়র্কের নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানান, লরা কিভাবে টিকা পেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

জামান / জামান

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের