৬ দফা দাবিতে লামা উপজেলার তামাক চাষী
প্রস্তাবিত ২০২১ – ২০২২ বাজেট হতে বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে লামা তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদ। রোববার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় লামা প্রেস ক্লাবের ৩য় তলায় হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের বান্দরবান জেলা ও লামা উপজেলা নেতৃবৃন্দরা ৬ দফা দাবী জানায়। সংগঠনের দাবীসমূহ ১।
তামাকের ন্যায্য মূল্য নির্থারণ করতে হবে, ২। তামাক চাষীর সকল উৎপাদিত তামাক বিক্রয়ের নিশ্চয়তা দিতে হবে, ৩। ২০২০ – ২০২১ অর্থবছরের বাজেটে বিড়ি উপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর কমাতে হবে, ৪। বিড়ির উপর অারোপিত অগ্রিম ১০% অায়কর কমাতে হবে, ৫। তামাক চাষের সুবিধার্থে বহুজাতিক কোম্পানীর অাগ্রাসন থেকে সুরক্ষা দিতে হবে, ৬। দেশীয় শিল্প রক্ষার স্বার্থে বিদেশী বহু জাতিক কোম্পানীর নিন্মস্তর সিগারেটের উপর শুল্ক বৃদ্ধি করতে হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, লামা তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবুল বশর। সম্মেলনে লিখিত মূল বক্তব্য পাঠ করেন, বান্দরবান তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোস্তাকিম জমি। আরো উপস্থিত ছিলেন, আলীকদম তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: ফারুক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, লামা তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম, সদস্য ফরিদুল ইসলাম, তামাক চাষী উশৈথোয়াই মার্মা, দেলোয়ার হোসেন। এছাড়া আরো অর্ধশত তামাক চাষী, ব্যবসায়ী ও তামক শ্রমিকরা উপস্থিত ছিল।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied