ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ৪:১১
গোপলগঞ্জের কোটালীপাড়ায় এক সংখ্যালঘু  প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল বুধবার (৫ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। উত্তারপাড়া গ্রামের মৃত বিশাই হাওলাদারের ছেলে এবাদুল হাওলাদার গতকাল রাত ১০টায় প্রতিবন্ধী ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে ভুুক্তভোগী ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান।
 
জানা গেছে, রাতে ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে ‍এলে ধর্ষক পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর স্বামী ও শাশুড়িকে ধর্ষক ও তার লোকজন মিলে তুলে নিয়ে থানায় যে অভিযোগ করেছে তা তুলে নেয়ার হুমকি দেয়। এ ঘটনায় ‍ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, এবাদুল প্রভাব খাটিয়ে গরিব-অসহায় মানুষদের ওপর অত্যাচার করে আসছে। 
 
এ বিষয়ে কথা বলার জন্য সাংবাদিকরা অভিযুক্ত এবাদুল হাওলাদারের বাড়িতে গেলে সাংবাদিদের সাথে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এবং সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। এবাদুল ও তার স্ত্রী বলেন, আমাদের উচ্চপর্যায়ের লোক আছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। 
 
এ ব্যাপারে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষক এবাদুল হাওলাদারকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযুক্তকে এখনো আটক করা হয়নি। ভুক্তভুগীকে মেডিকেল টেস্টের জন্য এখন পর্যন্ত নেয়া হয়নি। 
 
এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ