পাটগ্রামে হেরে যাওয়া ইউপি সদস্যের সমর্থকের হামলায় ৭ বাড়ি ক্ষতিগ্রস্থ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ১নং শ্রীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই হেরে যাওয়া ইউপি সদস্য প্রার্থীর কর্মীসমর্থকদের হামলার ঘটনায় অনন্ত ১০ জন আহত ও ৭ বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আনিছুর রহমান আনিছ (মোরগ) রফিকুল ইসলাম (ফুটবল) ও আব্দুর রহিম সাদেক টিউবওয়েল মার্কা নিয়ে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করে। ৫ জানুয়ারি ভোটের দিন বুধবার দুই দফায় আব্দুর রহিম সাদেক কে ভোট ও সমর্থন করায় ক্ষিপ্ত হয়ে তার কর্মীসমর্থদের উপর হামলা চালায় আনিছুর রহমান আনিছ ও রফিকুল ইসলামের কর্মীসমর্থকরা। বিজয়ী ইউপি সদস্য আব্দুর রহিম সাদেক দাবি করেন ওই দুই হেরে যাওয়া ইউপি সদস্য পদের প্রার্থীর লোকজনের হামলায় আমার কর্মীসমর্থক মমিনুর রহমান, শামীম হোসেন, আমিনুর রহমান, শাহানাজ বেগম, আব্দুল জলিল, রেজাউল ইসলাম ও মতিয়ার রহমান মিজু, তোজাম্মেল হোসেন, শহিদার রহমান, স্বপন হোসেন ও লিমন হক আহত হয়। আহতরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয় এদের মধ্যে গুরুত্বর আহত রেজাউল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় ৭ টি বসতবাড়ির জানালা, দরজা ও ঘরের বেঁড়া ক্ষতিগ্রস্থ হয়।
আব্দুর রহিম সাদেক আরও জানান, ‘শ্রীরামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর ও আহতদের বৃহস্পতিবার সকালে দেখে গেছেন। থানায় অভিযোগ দিতে নিষেধ করেছেন।
এ ব্যাপারে রফিকুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে আনিছুর রহমান বলেন, এটা মিথ্যা বানোয়াট মনগড়া অভিযোগ করেছে। আমি বা আমার সমর্থকরা কেন ওদের বাড়িঘরে হামলা করবো। বরং আব্দুর রহিম (সাদেক) উপজেলার বিভিন্ন জায়গা থেকে কিছু ছেলে দিয়ে কেন্দ্রের সামনে আমার সমর্থকদের উপর হামলা করেছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied